ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) ও ব্র্যাক ইউনিভার্সিটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল রাজধানীর মহাখালীতে অবস্থিত ব্র্যাক সেন্টারে দীর্ঘমেয়াদি ঋণসহায়তা বিষয়ক এ চুক্তি স্বাক্ষরিত হয়। ইডকলের নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোর্শেদ এবং ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তামারা হাসান আবেদ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় ইডকল ব্র্যাক ইউনিভার্সিটিকে বাড্ডায় নতুন ক্যাম্পাস নির্মাণে ৪৫০ কোটি টাকা ঋণ দেবে।